ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাবনায় পূর্ব শক্রুতার জেরে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা

পাবনার চাটমোহরে পূর্ব শক্রুতার জেরে মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের লাবনী আক্তার (৩৭) ও ছেলে রিয়াদ হেসেন (১০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শক্রুতার জেরে গভীর রাতে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত নিহতদের বাড়িতে এসে ঘরবাড়ি ভাঙচুর চালায়। এসময় বাড়িতে অবস্থানরত মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, পূর্ব শক্রুতার জেরে হয়তো হত্যা করা হতে পারে। এ ঘটনায় আমরা নিন্দা জানাই। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি।


চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নিহতদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে বিস্তারিত এখনো জানা যায়নি। তদন্ত করে মূল রহস্য বের করতে কাজ করছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑